নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪০, ২৫ জুন ২০২৬

ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক

গলাচিপা চেয়ারম্যান বাড়ী নিবাসী সাবেক যুবদল নেতা ও  ১৩নং ওয়ার্ড কৃষকদল সভাপতি ফারুক মাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আজ ভোর ৪ টায় ইন্তেকাল কারেছেন।

তার মৃত্যুতে গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা  ও আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফারুকের রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শোক বার্তায় খোরশেদ বলেন, ফারুক আমার সাথে দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতি করেছে।মিছিল মিটিং হরতাল ও নির্বাচনে সক্রিয় ছিল।

কয়েকটি রাজনৈতিক মামলার আসামী হয়ে কয়েকবার কারাবরণও করেছে।আমার সাথেও সে একবার দীর্ঘদিন কারাবন্দী ছিল।আমার প্রত্যেকটি নির্বাচনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন