শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩৩, ২৯ জুন ২০২৬
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত কর্মসূচি সফল করতে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোডে অনুষ্ঠিতব্য সমাবেশ ও প্রতিবাদ মিছিলের স্থান পরিদর্শন করেছেন যুবদলের নেতারা।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় কর্মসূচির ভেন্যু পরিদর্শনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। এ সময় জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতারা সমাবেশ ও প্রতিবাদ মিছিলের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নেতৃবৃন্দ জানান, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। এজন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং নির্ধারিত সময়ে কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।