নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৫, ৩০ জুন ২০২৬

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল

বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল। 

‎‎মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল রোডে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে’ বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 

‎পরে শহরে বিশাল প্রতিবাদ মিছিল বের করেন করা হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হয়।

‎‎এসময়ে যুবদলেরমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের শ্লোগানে মুখরিত করে ওঠে পুরো শহর।

‎‎এদিকে সকাল দশটা থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলকে সফল করতে জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। 

‎‎সমাবেশে বক্তারা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শিষ্টাচারসম্মত ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল।

‎‎এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন