শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:১৫, ৩০ জুন ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমাদের নারায়ণগঞ্জ যুবদলের রাজপথের নেতাকর্মীরা দীর্ঘ ১৭টি বৎসর ঢাকা ও নারায়ণগঞ্জের রাজপথে বুক পেতে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছ। আমাদের যুবদল নেতা সাজনরে কিন্তু ৫ই আগস্ট গুলি করে হত্যা করা হয়েছিল।
এর আগে আরেক যুবদল নেতা শাওন প্রধানকে কিন্তু আমাদের সামনেই রাজপথে গুলি করে হত্যা করা হয়েছিল। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জে ও ঢাকা বিভিন্ন সময় গুলিবিদ্ধ হয়েছিল। তাই আমি বলতে চাই কোন হুমকি-ধুমকি অপপ্রচারকে কিন্তু জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ভয় পায় না।
বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল রোডে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে’ বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সজল বলেন, নারায়ণগঞ্জে কিন্তু আপনারা জানেন সিংহ পুরুষ নামে থাকা জানোয়ারের জম্ম হয়েছিল। সেই জানোয়ার কিন্তু জঙ্গলে থাকার কথা, কিন্তু সেই জানোয়ার দেশ ছেড়ে পালিয়েছে। সে পালিয়েছে তার নেত্রীও পালিয়েছে এবং তার নেতাকর্মীরাও পালিয়েছে। তাই বলতে চাই আমরা কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছি।
আমাদের কিন্তু ১৭ বছর শেখ হাসিনা উচ্ছেদ করতে চাইলেও পারে নাই। ইনশাল্লাহ আমি মনে করি কোন বাচ্চা পার্টি ও ধর্মীয় লেবাস দাঁড়ি পার্টি বাংলাতে জাতীয়তাবাদী দলকে উচ্ছেদ করতে পারবে না। কারণ এদেশের জনগণ তাদের ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন।
তাই বলতে চাই যুবদলের নেতাকর্মীরা যেভাবে রাজপথে নিজেদের রক্ত আন্দোলন সংগ্রাম করেছে। আগামী দিনে এই দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ও অপপ্রচারই হোক না কেন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে রাজপথে সেটা রুখে দিবো ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।