শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:২১, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২২, ১৯ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন নয়াগণতান্ত্রিক পার্টির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনায়' এই সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের প্রেক্ষিতে দলের মহাসচিব ডা. কাজী ইমরুল কায়েসের নেতৃত্বে এই প্রতিনিধি দল সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নয়াগণতান্ত্রিক পার্টির ৫ সদস্যের এই শীর্ষ প্রতিনিধি দলে রয়েছেন- দলের চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, মহাসচিব ডা. কাজী ইমরুল কায়েস, সহসভাপতি তৌহিদুল হক সজিব, ঢাকা মহানগর সভাপতি মহসীন হোসেন নয়ন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আলিম খন্দকার।
সাক্ষাতটির বিষয়ে নয়াগণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ জানান, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। একই সাথে এই বৈঠক আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সাথে নয়াগণতান্ত্রিক পার্টির এই সাক্ষাৎকে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারা এবং সৌজন্য রাজনীতির একটি অনুকরণীয় ও চমৎকার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।