নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:১২, ১৯ জুলাই ২০২৬

সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক

​বাংলাদেশ ছাত্র ফেডারেশন, হাজী মিছির আলী কলেজ কমিটির সাবেক সদস্য (প্রচার) “মাহির হাসনাত রিজন”এর মমতাময়ী ‘মাতা’ গত রাত ৯:৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

​সহযোদ্ধা মাহির হাসনাত রিজনের মায়ের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

​আজ এক বিবৃতিতে জেলার নেতৃবৃন্দ বলেন, “আমরা আমাদের একজন একনিষ্ঠ সহযোদ্ধার মাতৃহারা হওয়ার বেদনায় অত্যন্ত মর্মাহত। মায়ের চলে যাওয়া সন্তানের জীবনে সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে। এই কঠিন সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
​নেতৃবৃন্দ মরহুমার বিদেহী রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তিনি শোকাবহ পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

​উল্লেখ্য, মরহুমার জানাজার নামাজ আজ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন