নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের আলোচনা সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১২, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ২২:১২, ২৩ জুলাই ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের আলোচনা সভা

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই (বৃহস্পতিবার) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। ​এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন​”জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যে জনগণের এই রায় ও আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। স্বৈরাচারী ও গণবিরোধী কোনো অপশক্তি যেন জনগণের এই অর্জনকে নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”

​সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা নায়েবে আমীর গফুর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সহকারী সেক্রেটারি ​মুহাম্মদ জামাল হোসাইন –সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর ​কফিল আহমেদ, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ​আমীর আলী আক্কাস , সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর​মাহাবুবুর রহমান। 

​এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর, সাইফুল ইসলাম রনিসহ ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা। সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জনগণের ন্যায্য অধিকার ও গণরায় বাস্তবায়নে সবাইকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন