শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৫, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩৭, ২৪ জুলাই ২০২৬
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এক শুভেচ্ছা বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে এ টি এম আব্দুল বারী ড্যানীর নিয়োগ তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি।
তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালন করে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় সজল এ টি এম আব্দুল বারী ড্যানীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে এ টি এম আব্দুল বারী ড্যানীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (সংশোধন) আইন, ২০১৫-এর ৭(১) ধারা অনুযায়ী তাঁকে গ্রেড-২ পদমর্যাদায় চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।