শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৩, ২৪ জুলাই ২০২৬
বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেএমসি) নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এক শুভেচ্ছা বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মামুন হাসানের নিয়োগে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, মামুন হাসানের দক্ষ নেতৃত্ব, সততা ও দীর্ঘ রাজনৈতিক-সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে বিজেএমসি আরও গতিশীল হবে এবং দেশের পাটশিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বার্তায় সজল নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সরকার বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে মামুন হাসানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।