নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে চাঁদাবাজ সবচেয়ে বেশি : তৈমুর

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪১, ২৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে চাঁদাবাজ সবচেয়ে বেশি : তৈমুর

এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, সারা দেশে চাঁদাবাজদের লিস্ট হয়েছে। সবচেয়ে বেশি চাঁদাবাজের তালিকা নারায়ণগঞ্জের। অথচ বড় বড় নেতার অভাব নেই, কথারও অভাব নেই। কিন্তু চাঁদাবাজের সংখ্যা সবচেয়ে বেশি এটা পত্রিকায় দেখেছি৷ মাদকের সমস্যাও নারায়ণগঞ্জে বেশি।

শনিবার (২৫ জুলাই) শহরের মাসদাইর এলাকার মুসলিম একাডেমিতে ‍মুসলিম একাডেমির পরিচালক(সমাজ ক্যলাণ) মোঃ মনির হোসেন খান ও এলাকার অন্যান্য মৃত ব্যাক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে  দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এখন অবস্থা মাসদাইরে এমন, মাদক যেভাবে যুব সমাজে ঢুকেছে, মেয়ে বিয়ে দিতে হলে অন্য জায়গা থেকে জামাই হাওলাত করে আনতে হবে। এর বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। শুধু পুলিশ প্রশাসন দিয়ে মাদক নির্মূল সম্ভব না। আমরা সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি বলেই আজ মাদকের সমস্যা এত বেশি।

আমি হয়ত সময় দিতে পারি না। কিন্তু মনে থাকে এই এলাকা একটি পরিবার৷ এই মাসদাইরের এত সুন্দর পরিবেশ ছিল। আমাদের একটা পাঞ্চায়েত ছিল। ডিসি এসে এখানে শপথ গ্রহণ করিয়ে দিত। আমরা নিয়ম করেছিলাম স্কুলের ছাত্র রাত আটটার পরে বাইরে থাকে তার জন্য বেত্রাঘাত এবং কমিটির লোকজনের ছেলে বাইরে থাকলে ডাবল শাস্তি।

এরশাদের আমলে এজন্য আমাকে আটক করেছিল। এলাকার লোকজন গিয়ে আমাকে ছাড়িয়ে এনেছিল। সমাজ আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। আগে আমরা মাদক ব্যাবসায়ীদের ধরে বিচার করতাম পুলিশ বাইরে বসে থাকতো। এই মাসদাইরে মাদক নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেই পাঞ্চায়েত নেই, আজ ঘরে ঘরে মাদক।

পুলিশের ব্যাপারেও তো জনগণের পারসেপশন ভাল না। তারা নাকি পাঁচ হাজার ইয়াবা ধরলে দুই হাজার দেখায়৷ পাঁচ লক্ষ ইয়াবা ধরলে দুই লক্ষ দেখায়। আমি বলছি না, বিভিন্ন পত্রিকায় এসেছে।

সারা দেশে চাঁদাবাজদের লিস্ট হয়েছে। সবচেয়ে বেশি চাঁদাবাজের তালিকা নারায়ণগঞ্জের। অথচ বড় বড় নেতার অভাব নেই, কথারও অভাব নেই। কিন্তু চাঁদাবাজের সংখ্যা সবচেয়ে বেশি এটা পত্রিকায় দেখেছি৷ মাদকের সমস্যাও নারায়ণগঞ্জে বেশি।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ চায় বাংলাদেশ মাদকে সয়লাব হয়ে যাক। তারা মাদক পাঠাচ্ছে আমাদের যুব সমাজকে নষ্ট করে দেয়ার জন্য।

উপস্থিত ছিলেন, সভাপতি আলহাজ্ব মোঃ আলী ভুইয়া, উর্ধ্বতন সহ সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক ভুইয়া,সহ সভাপতি মোস্তফা কামাল,সহ সভাপতি হাজী মোঃ হোসেন শেখ,নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম খান,যুগ্ন নির্বাহী পরিচালক মাকসুদুল আলম খন্দকার,সহ নির্বাহী পরিচালক খসরু নোমান,পরিচালক অর্থ আলহাজ্ব শাহাবদ্দিন আহাম্মদ খন্দকার,পরিচালক (দপ্তর ও প্রচার) মোঃ আব্দুল হালিম,পরিচালক (শিক্ষা ও সাংস্কৃতিক) শাহ আলম ভুইয়া,পরিচালক (ক্রীড়া) মোঃ রবিউল আলম খান(রবু),পরিচালক (পাঠাগার) নাজমুল কবির নাহিদ,পরিচালক (সমাজ কল্যাণ)মোঃ মনির হোসেন খান,পরিচালক(ধর্ম) মোঃ নুরুল হক,পরিচালক আলহাজ্ব শাহজাহান আহম্মদ প্রধান,পরিচালক আলহাজ্ব গোলজার হোসেন,পরিচালক আবুল কালাম আজাদ,পরিচালক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম,পরিচালক ইয়াসিন সুলতান সহ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন