নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না: মাওলানা জব্বার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২১, ২৭ জুলাই ২০২৬

কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না: মাওলানা জব্বার

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তঋণ স্মরণ, আহত যোদ্ধাদের প্রতি গভীর সংহতি প্রকাশ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার ‘গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে’ এই সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন ”যারা দেশের জন্য চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন কিংবা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি পুরো জাতির আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। বর্তমান সরকার পাশে থাকুক বা না থাকুক, জামায়াতে ইসলামী সব সময় শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে, ইনশাআল্লাহ। আমাদের এই সম্পর্ক কোনো ভোট বা ক্ষমতার রাজনীতির জন্য নয়, বরং সম্পূর্ণ নৈতিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে।”

ক্তব্যে মাওলানা আবদুল  জব্বার সরকারের বিভিন্ন কার্ড বা সুযোগ-সুবিধা সংক্রান্ত নীতিমালার সমালোচনা করে বলেন আন্দোলন কার্ডের জন্য নয়: “ফ্যামিলি কার্ড বা সামান্য কোনো সুবিধার জন্য জুলাই আন্দোলন হয়নি। কার্ড-ফার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মূল দাবিকে রুখে দেওয়া যাবে না।”  “একটি সম্পূর্ণ বৈষম্যহীন, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।” 

তিনি আরো বলেন ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতার সূচনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থে হয়নি। জুলাই সনদ যদি দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন করা না হয়, তবে ভবিষ্যতে এই আন্দোলনে অংশগ্রহণকারীদেরই বড় ধরনের জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে।

মতবিনিময় সভায় মহানগরের অন্যান্য নেতৃবৃন্দসহ জুলাই আন্দোলনের অসংখ্য আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন