নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস : সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৭, ২ আগস্ট ২০২৬

শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস : সজল

ঐতিহাসিক ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎‎এক বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ জাতির জন্য এক অবিস্মরণীয় অধ্যায়, যার ঋণ কখনো শোধ হওয়ার নয়।

‎‎তিনি বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের আত্মদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

‎‎তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উৎস। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তাদের অবদান ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।

‎‎বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন