শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৬, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:০৯, ৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে শহরের ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। “মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভ ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এর আগে মিছিল থাকা হাজার হাজার নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপি বিরুদ্ধে নানা স্লোগান দেন। এসময় তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে গোটা শহর।
সমাবেশে বক্তারা বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারীর জন্য মিছিল করতে হবে, প্রতিবাদ সভায় বক্তব্য দিতে হবে, এটা আমি মনে করি না। নাসিরুদ্দিন পাটোয়ারী এমন কেউ না। আমরা যখন ছাত্র রাজনীতি করি, নাসিরুদ্দিন পাটোয়ারীর তখন জন্মই হয় নাই।
কোথাকার কোন নাসিরুদ্দিন পাটোয়ারী! ৬ মাস রাজনীতির বয়স নাই। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, যার শরীরে একটি আঘাতের চিহ্ন নাই, ওই নাসিরুদ্দিন পাটোয়ারী কোথাত্থেকে আইছে? শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তান, আমাদের তারেক রহমান সম্বন্ধে কথা বলে! নাসিরুদ্দিন পাটোয়ারী সেটা জানে না।
বক্তারা আরও বলেন, যারা ওই নাসিরুদ্দিন পাটোয়ারী তৈরি করছো, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করো না। তাহলে এ দেশে বাঁচতে পারবে না।
বক্তারা হুঁশিয়ার দিয়ে বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারী, এখনো সময় আছে, শুধরে যাও। মাইক ছেড়ে চলে যাও, রাজপথ আর তোমার জন্য না। রাজনীতি শেখো, তারপর রাজনীতি করতে এসো।
বাজে কথা বলে, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেয়ো না। তুমি নেতা হতে চাও? ভদ্র হও। তোমাকে শিষ্টাচার শেখো, ভদ্রতা শেখো। তুমি একটা ছোট লোক, একটা বদমাইশ, একটা জারজ সন্তান! তোমার মুখে এরকম নাসিরুদ্দিন পাটোয়ারী, হাজার হাজার পাটোয়ারী আমাদের আন্দোলনে ভেসে গেছে!
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূণ কবির, সদস্য আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম প্রধান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো: ফারুক হোসেন, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সাবেক ছাত্রদল নেতা নূর হানিফ, মহানগর বিএনপি নেতা দিদার খন্দকার, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম হোসেন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, জেলা কৃষক দলের সহ সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি, মশিউর রহমান চৌধুরী, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাজীব মন্ডল, শাহীন আহমেদ, মীর মোহাম্মদ রাজীব, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সদস্য সচিব সনেট আহমেদ, জেলা প্রজন্ম দল নেতা সুমন মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ, কাশীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: সুমন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা জনি দেওয়ান, সাজু আহমেদ প্রমূখ।