নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৯, ৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৯, ৫ আগস্ট ২০২৬

‎

‎জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। 

‎‎বুধবার ( ৫ আগস্ট) সকালে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। 

‎‎শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২নং বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদারসহ মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন