শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:০১, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:০২, ৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর আহবায়ক মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা আবু হাসান টিপু বলেছেন, ছাত্র- শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতি চিরতরে শেষ করা।
তবে ক্ষমতার লোভ, পুরোনো দলীয় সংস্কৃতি এবং কোটারি স্বার্থের কারণে সেই অর্জনগুলো আজ নতুন করে রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর পক্ষ থেকে দেশের সর্বপ্রথম নির্মিত নারায়ণগঞ্জের জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সরকার গঠনের ৬মাসের মধ্যেই গোটা দেশ জুড়ে রাজনৈতিক মাফিয়াতন্ত্রের প্রভাবে দখলদারিত্বের পুনরাবৃত্তি ঘটছে, স্থানীয় ও বিভিন্ন স্তরে পুরোনো চাঁদাবাজি ও টেন্ডারবাজির হাত বদল ঘটছে। দলীয়করণের প্রভাবে আদর্শিক সংস্কারের বদলে পুরোনো রাজনৈতিক দলগুলোর কায়েমী স্বার্থ মাথাচাড়া দিচ্ছে।
আবু হাসান টিপু বলেন, এরই মধ্যে গণঅভ্যুত্থানের অর্জনকে কুক্ষিগত করতে রাজনৈতিকদল সমূহের মধ্যে এক অশুভ প্রতিযোগীতা শুরু হয়েছে। এমনকি গণঅভ্যুত্থানের মূল চেতনাকে পাশ কাটিয়ে সংকীর্ণ দলীয় ফায়দা তোলার প্রবণতা বাড়ছে। যা গণঅভ্যুত্থানের গণআকাংখার পরিপন্থি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সদস্য সচিব এনআরবি মামুন, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, আমজাদ হোসেন শামিম, গিয়াস উদ্দিন, ফাহমিদা খন্দকার, আব্দুস সালাম, মোহাম্মদ রনি প্রমূখ।