নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

তোলারাম কলেজে সহিংসতা, ছাত্র ফেডারেশন না’গঞ্জ কলেজ শাখার ক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:২১, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২৯, ৬ আগস্ট ২০২৬

তোলারাম কলেজে সহিংসতা, ছাত্র ফেডারেশন না’গঞ্জ কলেজ শাখার ক্ষোভ

‎সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।  ‎বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক ছাত্রনেতা মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

‎‎বিবৃতিতে আহ্বায়ক মৌমিতা নূর বলেন, “আজ ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের দুই বছর পূর্ণ হলো। সেই আন্দোলনে ধর্ম, বর্ণ ও মতাদর্শের ভিন্নতা ভুলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল।

কিন্তু দুঃখজনকভাবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতে তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। ছাত্র সংগঠনগুলোর মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক সহাবস্থান ও ঐক্যের পরিবর্তে সংঘাত ও দখলদারিত্বের রাজনীতি দৃশ্যমান হচ্ছে।” 

‎তিনি আরও বলেন, “আজ সরকারি তোলারাম কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ তারই একটি উদাহরণ। এ ধরনের সংঘর্ষ শুধু ক্যাম্পাসের পরিবেশকেই অস্থিতিশীল করে না, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।

অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণ। তাই সংঘর্ষ ও ভয়ের রাজনীতি পরিহার করে সকল ছাত্র সংগঠনকে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে।”

‎‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের আধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয়; এটি শিক্ষার্থীদের শিক্ষা, মতপ্রকাশ ও নিরাপদ রাজনৈতিক চর্চার জায়গা।

সংঘর্ষের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো অপচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সকলের।”

‎তিনি আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট সকল ছাত্র সংগঠনকে সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এ

কইসঙ্গে কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসে ভয় ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা নিতে হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন