নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে

শহীদ স্মৃতিস্তম্ভে সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের পুষ্পস্তবক অর্পণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৫৪, ৬ আগস্ট ২০২৬

শহীদ স্মৃতিস্তম্ভে সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ স্মৃতিস্তম্ভে সকল শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।  জেলা কমিটির সদস্য রোকন আহাম্মদের নেতৃত্বে বুধবার (৫ আগষ্ট) বিকালে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার সদস্য আহাম্মেদ রবিন স্বপ্ন,  সরকারি তোলারাম কলেজের নেতা ইফতি আহাম্মেদ জিহাদ,  নারায়ণগঞ্জ কলেজের নেতা, লাগারথা লিথি, সরকারি কদম রসুল কলেজের নেতা হামির হামজা উপস্থিত ছিলেন ।

নেতৃবৃন্দ বলেন, অতীতের মতো জুলাইয়ের চেতনাকে আজকে এক শ্রেনী বিক্রি করে চলছে। ফ্যাসিস্ট হাসিনাও  মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে। যার কারনে তারা টিকতে পারেনি। আজকের দিনেও যারা জুলাইকে বিক্রি করতে চাইবে, ক্ষমতার ভাগাভাগি নিয়ে আজকে সারাদেশকে  উত্তপ্ত পরিস্থিতির দিকে নিয়ে যাবে তারাও টিকতে পারবে না।

জুলাইয়ের মূল স্প্রিট ছিলো একটি বৈষম্যহীন রাষ্ট্র,  কিন্তু সেই বৈষম্য আজও বিরাজমান। তাই জুলাইয়ের লড়াইটাও বিরাজমান, 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন