শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:১৮, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:২১, ৬ আগস্ট ২০২৬
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজপথে নেমে আসেন সাবেক প্যানেল মেয়র ও জ্যেষ্ঠ বিএনপি নেত্রী বিভা হাসান।
প্রতিবাদ মিছিলে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বিভা হাসান বলেন, “তারেক রহমান বাংলাদেশ জিয়াসৈনিকদের একতার প্রতীক। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের কুৎসা ও কটূক্তি বিএনপি নেতাকর্মীরা মেনে নেবে না। আমরা রাজপথে ছিলাম, আছি এবং যেকোনো ধরনের চক্রান্তের বিরুদ্ধে রাজপথেই কঠোর জবাব দেবো।”
তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী এখন তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে। এ সময় নেতাকর্মীরা অবিলম্বে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মিছিল শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এসব কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।