নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

তারেক রহমানকে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২০, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২০, ৬ আগস্ট ২০২৬

তারেক রহমানকে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। 

‎‎বৃহস্পতিবার ( ৬ আগস্ট) বিকেল তিনটায় শহরের ডিআইটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির সাথে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন মহানগর যুবদল। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিবসহ আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন