নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

তারেক রহমানকে নিয়ে কটূক্তি :

মুসার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৩, ৬ আগস্ট ২০২৬

মুসার নেতৃত্বে  সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুসার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।

‎‎বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ডিআইটি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন।

‎‎পরে মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একত্রে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

‎‎এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন