শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪৫, ৭ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের শহিদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে শহিদ শাকিলকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সন্ধ্যায় সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেনের সঞ্চালনায় এবং সহ-সভাপতি ইউশা ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচী পালন করা হয।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সিদ্ধিরগঞ্জের সংগঠক মোঃ সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূৃচীতে বিশেষভাবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন (জিএসএ) নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং মহানগর সমন্বয়কারী বিপ্লব খান।
এসময় ছাত্রনেতা ইউশা ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ”আজ শহিদ শাকিলের শাহাদাত বার্ষিকী বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য যেমন বেদনাদায়ক, তেমনই গৌরবের। শহিদ শাকিল ৪ আগস্ট ২০২৪ তারিখে মিরপুর ১০-এ আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের গুলিতে শহিদ হন। আমরা শাকিলের স্বপ্নের সারথি। শাকিল যে স্বপ্ন দেখেছিলেন, যা তিনি পূরণ করে যেতে পারেননি— আমরা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। শাকিলের স্বপ্ন ছিল গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার। আমরা সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করে যাব।
শহিদ শাকিল আমাদের দেশের সম্পদ, ছাত্র ফেডারেশনের সম্পদ। ছাত্র ফেডারেশন যতদিন থাকবে, বাংলাদেশে যতদিন গণতন্ত্র থাকবে, ততদিন শহিদ শাকিল জীবিত থাকবেন।”