শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১:৩১, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৩১, ১২ আগস্ট ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এক শ্রদ্ধা বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেটের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তিনি বলেন, “বিনয়ী, প্রচারবিমুখ ও দেশপ্রেমিক আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি।”
সজল আরও বলেন, কোকোর কর্ম ও ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর ভালোবাসা দেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শ্রদ্ধা বার্তার শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, “আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তাঁর রুহের মাগফিরাত দান করুন। আমিন।”