নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে সজলের গভীর শ্রদ্ধা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০০, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০১, ১৪ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে সজলের গভীর শ্রদ্ধা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও দোয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

এক শ্রদ্ধা বার্তায় মনিরুল ইসলাম সজল বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও দেশের মানুষের অধিকার আদায়ে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
‎
‎তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মনিরুল ইসলাম সজল আরও বলেন, দেশ ও দলের কঠিন সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শ্রদ্ধা বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জন্য সর্বোচ্চ মর্যাদা ও শান্তি প্রার্থনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন