শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৪, ১৪ আগস্ট ২০২৬
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ইব্রাহীম বাবুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ আগস্ট) সন্ধ্যায় শহরের পাইকপাড়ায় ইব্রাহীম বাবুর ব্যক্তিগত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ইব্রাহীম বাবুরএতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কাজী নাঈম, মহানগর যুবদল নেতা ,রাতুল সাহা,রিয়েন মোল্লা, আবিদ হোসেন , হাসিব রহমান ,রাহাত ,আরাফ হোসেন প্রমুখ।