নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাকির খানের উদ্যোগে দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৭, ১৬ আগস্ট ২০২৬

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাকির খানের উদ্যোগে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার (প্রয়াত) ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বিকেলে দেওভোগ ডিএসএস ক্লাব মাঠে এ আয়োজন করা হয়। 

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকির খান বলেন, প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রী ছিলেন একজন আপোসহীন নেত্রী। দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য তিনি আমৃত্যু আন্দোলন সংগ্রাম করেছেন। কখনো কোন অন্যায়ের সাথে তিনি আপোস করেননি।

এমনকি যখন তাঁকে সকল সুযোগ-সুবিধা দিয়ে দেশের বাইরে চলে যেতে বলা হয়, তখনও তিনি বলেছিলেন, এই দেশের বাইরে আমার কোন বাড়ি নেই, এ দেশের জনগণই আমার আপন। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কখনোই নিজের স্বার্থের কথা ভাবেন নি। আজকে তাঁর জন্মদিন কিন্তু তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। 

বক্তব্য শেষে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সালাউদ্দিন আহমেদ। 

পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরশাদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন