শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৪, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৩, ১৬ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া জীবন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছেন। মানুষের ভোটের অধিকার তিনি ফিরিয়ে দিয়ে গেছেন।
এদেশের সকল মানুষকে উজ্জীবিত করে গেছেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে এদেশের মানুষের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, মৃত্যুর দ্বারপ্রান্তে এসেও তিনি কারা বরণ করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ‘মা’ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন। শনিবার রাতে স্থানীয় একটি পার্টি সেন্টারে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি আরও বলেন, আমাদের নেত্রী, আমাদের মা, বেগম খালেদা জিয়ার জানাজা ইতিহাস সৃষ্টি করেছে। মানিক মিয়া এভিনিউতে জানাজা হয়েছিল। শাহবাগ থেকে শুরু করে মেট্রোরেলেও ঘড়ির কাঁটা ধরে তার জানাজায় দাঁড়িয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। সারা ঢাকা শহর যেন জানাজার ময়দানে পরিনত হয়েছিল। তিনি আজ নেই।
তিনি ছিলেন আমাদের সাহসের বাতিঘর। কিভাবে দেশকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয় সেই শিক্ষা তিনি আমাদের জন্য রেখে গেছেন। তাঁর রেখে যাওয়া আদর্শ, ত্যাগ আমাদের প্রেরণা যোগায়, সাহস যোগায় দেশপ্রেম ও মানুষকে ভালোবাসার।
আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। লন্ডনে তিনি যেই জুতা পড়তেন এখনো তিনি সেই জুতাই পড়ছেন। তার মধ্যে কোন ধরনের অহংকার নেই। ভোগ বিলাস নেই। আমাদের প্রত্যেককে তা অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আলোচনায় আরো অংশগ্রহন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়া, তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাসিক ওসমান হক, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, জেলা কৃষক দলের সভাপতি ডা: মো: শাহীন মিয়া, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, জেলা মহিলা দলের সহ-সভাপতি সালমা আক্তার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রবিন, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। দোয়া পরিচালনা করেন ফতুল্লা থানা ওলামাদলের সভাপতি হাফেজ মো: মহসিন।