নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩২, ১৬ আগস্ট ২০২৬

ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি ডা. মোহাম্মদ আল আমিন রাকিবের শ্রদ্ধেয় পিতা আইয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​এক শোকবার্তায় মাওলানা আবদুল জব্বার মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।

​একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন শোকের মুহূর্তে পরিবারটিকে ‘সবরে জামিল’ (উত্তম ধৈর্য) ধারণ করার তাওফিক দান করার জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন