শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৬, ১৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার (প্রয়াত) ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মসজিদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া দোয়া মাহফিলে দেশবাসীর সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট মশিউর রহমান,
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজীর আহমেদ, অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাডভোকেট কে এ এম টুটুল চৌধুরী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি আসমা হেলেন বিথী, অ্যাডভোকেট আবুল কালাম জাকির আজাদ, অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন প্রমুখ।