নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে রানা- বাবুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোডাউন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৭, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৯, ১৯ আগস্ট ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে রানা- বাবুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু'র নেতৃত্বে বিশাল শোডাউন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
‎
‎বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়ার সমাধিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
‎
‎শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎
‎নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, ভিপি নজরুল ইসলাম, দুলাল হোসেন, শাহিন আহমোদ, আজার হোসেন, মাহাদী হাসান মিঠু, রায়হান হক, রেজাউল করিম, শাকিল আহমেদ, আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আমান শিকদার (দপ্তরের দায়িত্বে) হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তরের দারিতে) শরিফুর রহমান, জাকির হোসে জয়েল, সাইফুল ইসলাম, মুনতাছির রহমান স্বপন রাজা মিয়া, রুহুল আমিন, আমিনুল ইসলাম, আবদুর রহমান রানা, উজ্জল হোসেন, আক্তার হোসেন টুটুল, মিজানুর রহমান, রবিউল ইসলাম রবি, আরমান সরদার, আনিছুল হক বাবু, গোলাম মোস্তফা, মনির হোসেন (১১ নং ওয়ার্ড, রুবেল হোসেন (গোগনগর), মাহবুব হোসেন, বাধন মজুমদার, মাহাবুবর রহমান, জামাল হোসেন, মানিক ,মন্ডল, বোরহান ঢালী, লুৎফুর রহমান লিটন, ইসমাইল খান মো. আলমগীর, জুবায়ের আহমেদ রোহান, আকিব কাউসার, মনির হোসেন (১২ নং ওয়ার্ড), আনোয়ার হোসেন আনু, মো. শাহাবুদ্দিন, রোমান ইসলাম, আফসার কাজী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাষ্টার, লুৎফর রহমান রাসেল, পাপ্পু, কবির হোসেন, ইউসুফ মোল্লা স্বপন, হাবিবুর রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরদার, সদস্য সচিব পাপ্পু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল মাহমুদ, সদস্য সচিব মোশারফ হোসেন মশু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, সদস্য সচিব সোহেল প্রধানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন