নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৬, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২৬, ১৯ আগস্ট ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

‎বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিশাল শোডাউন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

‎বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়ার সমাধিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
‎
‎শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎
‎নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহম্মুদ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক আহ্বায়ক সুমন মিয়াসহ প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন