নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎অসুস্থ সানোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপি নেতারা

পজেটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৩, ২০ আগস্ট ২০২৬

‎অসুস্থ সানোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপি নেতারা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশে অসুস্থ মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎
‎বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এ সময় নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
‎
‎খোঁজ নিতে যাওয়া নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, কাজল মন্ডল, মাকসুদ হোসেন ও বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎
‎এ সময় তারা সানোয়ার হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন