নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মন্ত্রী ড. আবদুল মঈন খানকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৫, ২৫ আগস্ট ২০২৬

মন্ত্রী ড. আবদুল মঈন খানকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।  

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে তাকে ফুল দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় তিনি মন্ত্রীর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

পরে তারা প্রায় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তার সহযোগিতা প্রত্যাশা করেন। 

এছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সরকারের কার্যক্রম ও জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলের সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও উভয়ের মধ্যে মতবিনিময় হয়।  

শুভেচ্ছা বিনিময়কালে অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন