নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মদের জানতে হবে : দিদার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৪, ২৫ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মদের জানতে হবে : দিদার

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও  জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি সহ সারাদেশের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।

নারায়ণগঞ্জ মহানগর নেতা ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার বলেছেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ কাছে আহবান থাকবে, মুক্তিযোদ্ধা সঠিক ইতিহাসটি বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্ম জানতে পারে সেই জন্য একটি প্রকাশনা ও লাইব্রেরী খোলা আবেদন করছি। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মুক্তিযোদ্ধা ইতিহাস তুলে ধরবে।

সারা দেশে কমিটি সাথে সাথে তাদের সন্তানদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরবেন। বিগত ১৭ বছর শহীদ জিয়া পরিবারকে নিয়ে ভুল ইতিহাস ধরেছে, সেগুলো থেকে আমরা বের হতে চাই। জিয়া পরিবার ও মুক্তিযুদ্ধে ইতিহাস দেশের প্রতিটি মানুষ সঠিক ভাবে জানতে পারে। আপনারা যখনই ডাক দিবেন নারায়ণগঞ্জ সামনে উপস্থিত থাকবেন।

২৫ আগষ্ট মঙ্গলবার বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগরের সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, যুবদল নেতা ইউসুফ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বিশেষভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কে আই মনটি, সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার শামীম, দিদারুল আলম, সোহেল আহমেদ সহ প্রমূখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন