শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৩৪, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল শোডাউন করে র্যালিতে অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে সদর থানা বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগান দেয় “ আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া” খালেদা জিয়া, তারেক রহমান শ্লোগানে শ্লোগানে মুখরিত করে র্যালিতে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর খান চঞ্চল, নাজমুল হক, আক্তার হোসেন, নজরুল ইসলাম সরদার, লিংকন খান, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন; ১২নং ওয়ার্ডের সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু; ১৩নং ওয়ার্ডের সভাপতি এড. আঞ্জুম আহমেদ রিফাত, সাধারণ সম্পাদক হিরা সরদার; ১৪নং ওয়ার্ডের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ রানা; ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শওকত আলী; ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; ১৭নং ওয়ার্ডের সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান; ১৮নং ওয়ার্ডের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক আল আরিফ।
আরও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সদর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।