শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি’র পিতা জসিম উদ্দিন আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এক শোকবার্তায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান।
তিনি বলেন, একজন বাবার মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
শোকবার্তায় সজল আরও বলেন , মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমের পরিবারকে এই শোক ও বেদনা সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন এবং তাঁদের ওপর রহমত বর্ষণ করেন।