শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতের আমীর ডা : শফিকুর রহমান বলেছেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণভোট বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস বিদ্যুৎ জ্বালানী সংকট নিরসনের জন্য।
এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি প্রতারণা করছে। জনগণ তাদেরকে ক্ষমা করবেনা। ১১ দলীয় ঐক্য জোট জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস এই চেষ্টা আল্লাহ কবুল করবেন।
আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড মাঠে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা ও দাবি এখনও পুরোপুরি পূরণ হয়নি। জনগণের গ্যাস, বিদ্যুৎ ও সুশাসনসহ সব ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য রাজপথের আন্দোলন বজায় রাখবে ইনশাআল্লাহ।
পথসভায় আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি- এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ , বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব আল্লামা মামুনুল হক , এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিনের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, মো: কামাল হোসেন এমপি ঢাকা -৫, এবি পার্টির নেতা শাহাদাৎ উল্লাহ টুটুল, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) এডভোকেট আবদুল্লাহ আল আমীন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার-এর সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মমিনুল হক সরকার, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মো. জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আব্দুল মোমিন।
এছাড়া ও এনসিপি মহানগর আহ্বায়ক শওকত আলী ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান; বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুর রশিদ ও সেক্রেটারি আল আমীন রাকিব; বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আব্দুর রহমান ও সেক্রেটারি মো. মনির হোসেন; এবং এবিপির জেলা আহ্বায়ক শাহজাহান বেপারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শিমরাইলের সংক্ষিপ্ত পথসভা শেষে শত শত বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে ১১ দলীয় ঐক্যের মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের সমাপনী মহাসমাবেশের উদ্দেশে রওনা হয়।
লং মার্চের এই বিশাল গাড়ি বহরের আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের তুলে ধরা ৬ দফা দাবির মধ্যে প্রধান হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার,ভ বিদ্যুৎ-তেল-গ্যাসের সংকট ও অতিরিক্ত বিল নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।