নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফতুল্লা থানার সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

​যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মাহাবুব ই কিবরিয়া ইসলামী আদর্শ প্রচার ও সাংগঠনিক কাজ প্রসারে দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেছেন। এলাকার দ্বীনি ও সামাজিক খেদমতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

​নেতৃবৃন্দ পরম করুণাময় আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন, তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন