নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আমার বিরুদ্ধে গডফাদার ওসমান ও তাদের দোসররা গভীর ষড়যন্ত্র করছে : টিপু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০০, ১১ সেপ্টেম্বর ২০২৬

আমার বিরুদ্ধে গডফাদার ওসমান ও তাদের দোসররা গভীর ষড়যন্ত্র করছে : টিপু

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে ‘ওসমান গডফাদার ও তাদের দোসররা’ গভীর ষড়যন্ত্র করছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে তিনি আশ্রয়-প্রশ্রয় দেন না। ‎‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

‎‎টিপু দাবি করেন, তিনি কখনো মাদকসেবী কিংবা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেননি। বরং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নারায়ণগঞ্জের আমলাপাড়া, কালীরবাজার, খানপুর ও চাষাড়াসহ বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনায় ভূমিকা রেখেছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসন অবগত রয়েছে বলেও দাবি করেন তিনি।

‎অভিযোগ করেন, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ রয়েছে এবং রাজনৈতিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হচ্ছে। তবে এসব দাবির সমর্থনে তার ফেসবুক পোস্টে কোনো নথি বা নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

‎‎টিপু বলেন, ওসমান পরিবারের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও এ অবস্থান থেকে সরে যাবেন না।

‎‎এ সময় তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে রাজনৈতিক নেতা ও বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

‎‎মহানগর বিএনপির সদস্য সচিব বলেন, তার বিরুদ্ধে যত অপপ্রচারই চালানো হোক না কেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকবেন না। ওসমান পরিবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে তার রাজনৈতিক বক্তব্যও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন