শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় যুবদলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু’র সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে বন্দর খেয়াঘাট এলাকার রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ও মশার ওষুধ ছিটানো হয়।

সজল বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে সাত দিনব্যাপী কর্মসূচির আজ চতুর্থ দিন। এর অংশ হিসেবে বন্দর খেয়াঘাটে যেসব স্থানে ময়লা পানি জমে আছে, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। মশক নিধনের জন্য ওষুধ ছিটানো হচ্ছে। এর পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান। তিনি দেশের মানুষের জন্য কাজ করতে চান এবং মানুষের চাওয়া-পাওয়াকে মূল্য দিতে চান। বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করবে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাব।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে সজল বলেন, ডেঙ্গুর প্রকোপ যেহারে বাড়ছে, সেখানে সচেতনতাই মূল লক্ষ্য। প্রত্যেককে নিজের বাড়ি, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেসব স্থানে মশার বিস্তার হতে পারে, সেসব জায়গায় নজর রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে, যাতে মশার বিস্তার না ঘটে।
তিনি বলেন, ডেঙ্গুর কারণে মানুষের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রোধে সবাইকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ভূইয়া সাগর, পারভেজ খান, মিনহাজ মিঠু, আহমেদ, সাইদুর হাসান রিপন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, ফয়সাল আহমেদ, শাহিন শরীফ, বন্দর থানা যুবদল নেতা মনির হোসেন, সজিব আহমেদ, আব্দুর রহমান, মহসীন মিয়া, আমির চৌধুরী, সুমন মাদবর, সমির, আব্দুল হাকিমসহ সংগঠনের নেতৃবৃন্দ।