নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শিক্ষা দিবসে শহীদদের স্মরণে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা দিবসে শহীদদের স্মরণে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

মহান শিক্ষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেনের সঞ্চালনায় এবং জেলা ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহার সভাপতিত্বে শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, কার্যকরী সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্যসচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক মো. সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা বলেন, ১৯৬২ সালে স্বৈরশাসক আইয়ুব খানের আমলে তথাকথিত ‘শরীফ শিক্ষা কমিশন’ গঠন করে শিক্ষাকে ধনীকের সুযোগ ও পণ্যে রূপান্তরের নীল নকশা তৈরি করা হয়েছিল।

সেই কমিশন নীতি গ্রহণ করেছিল-‘টাকা যার, শিক্ষা তার’। কিন্তু তৎকালীন ছাত্রসমাজ এই গণবিরোধী শিক্ষানীতি মেনে নেয়নি। রাজপথে রক্ত ঢেলে দিয়ে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ বীর শহিদরা সেই কমিশন বাতিল করতে শাসকগোষ্ঠীকে বাধ্য করেছিলেন।

আজকের বাংলাদেশেও সেই একই বৈষম্যমূলক ও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি শিক্ষাঙ্গনে জাঁকিয়ে বসেছে। লাখো শহিদের রক্তের বিনিময়ে পাওয়া দেশে শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য হতে পারে না, শিক্ষা প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।

৬২-এর শিক্ষা আন্দোলনের রক্তস্নাত চেতনাকে ধারণ করে শিক্ষাকে পূর্ণাঙ্গ বাণিজ্যমুক্ত করা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে তোলার লড়াইয়ে ছাত্র ফেডারেশন আপসহীনভাবে ময়দানে থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন