নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে মহানগরী জামায়াতের গভীর শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে মহানগরী জামায়াতের গভীর শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার নেতৃবৃন্দ।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​এক যৌথ শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মরহুম হাফিজুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘ দিন ধরে সমাজ ও মানুষের সেবায় কাজ করে গেছেন। তাঁর এই মূত্যুতে নারায়ণগঞ্জের গণমাধ্যম জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।”

​নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, আল্লাহ যেন মরহুমের সৎকর্মগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন