শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৬
ডা: এম এ লতিফ তুষার কে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী কে সাধারণ সম্পাদক এবং নাছির উদ্দীন কে সহ সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা জাসাসের কমিটি ঘোষণা করা হয়েছে । গত ১৫সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনের স্বাক্ষরে ১০১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নাছির উদ্দীন কে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সহ সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা জাসাসের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নাছির উদ্দীন।
নাছির উদ্দীন বলেন, “জাসাস মানেই ভালোবাসা, জাসাস মানেই দেশপ্রেম, জাসাস মানেই জিয়া-খালেদা-তারেকের আদর্শ।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে নারায়ণগঞ্জ জেলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে ডা: এম এ লতিফ তুষার ও মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করব।
আগামী দিনে রাজপথে এবং সাংস্কৃতিক অঙ্গনে সকল প্রকার স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা জাসাস আরও শক্তিশালী অবস্থানে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাছির উদ্দীন।