শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:২৯, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৩, ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে অযৌক্তিক ভাবে বাড়িয়ে ৬০ টাকা করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ইতোমধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে পরিবহন ভাড়া বৃদ্ধি হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে।
বিশেষ করে কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিক ভাবে বাসভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মনে করে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ পরিস্কার ভাবে বলেন, অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক সকল পক্ষকে, বৈঠকের মধ্য দিয়ে জ্বালানি সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে যথাযথ উদ্যোগ গ্রহণ করার আহবান জানায়।
সে সাথে শহরের সকল রাজনৈতিক, প্রগতিশীল দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বাস ভাড়া বৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান জানান দেয়ার আহবান জানায়।