শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫০, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫২, ১ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বারের মতো এই ঢাকা চিটাগাং মহাসড়ক দিয়ে দেশে উন্নয়নের জন্য যাচ্ছেন।
ওনি অনেকগুলো উন্নয়ন প্রকল্প গ্রহণ করবেন বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি সৌর বিদ্যুতের প্রকল্প উদ্বোধন করবেন এবং তিনি নির্বাচনে জয়ী হওয়ার পূর্বে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন একটি উন্নত বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ গঠন করবেন। সেই লক্ষৌ তিনি এগিয়ে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে অবস্থানকালে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের নেতৃত্বে¡ নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন।
এ সময় নজরুল ইসলাম বাবুল আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদের নেতৃত্বে আজকে আমরা এবং বিভিন্ন অঙ্গসংগঠন আর সাধারণ মানুষ সবাই মিলে একত্রিত হয়েছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার কাজে সমর্থন জানানোর জন্য। আশা করি এই অনুপ্রেরণা তার কাজে লাগবে।
একটি উন্নত সমৃদ্ধ এবং মানবিক বাংলদেশ গঠন হবে, যেটা ২৪ এর গণঅভ্যুত্থানে একটি স্পিড ছিল বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার সেই লক্ষ্যে তিনি এগিয়ে যাবেন। এবং প্রতিটি মানুষের মর্যাদা তিনি সমন্বয় রাখবেন।