শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৩, ১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে শ্রমিকদলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি।
সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেন। তাঁকে একনজর দেখা ও অভিবাদন জানাতে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। ফুল হাতে হাজারো মানুষের উপস্থিতিতে মহাসড়কের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ী বহরে পুস্প বৃষ্টি ছিটান মহানগর শ্রমিকদলের নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা উপস্থিততে ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন, মোঃ সফিকুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ মানিক, মোঃ জুয়েল, মোঃ মাসুম, মোঃ দিলাম মিয়া সহ আরো অনেক নেতৃবৃন্দরা।