নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা মহানগরী জামায়াতের

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫০, ৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা মহানগরী জামায়াতের

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও স্বাস্থ্য খাতের নানা দূরবস্থার মাঝেও জনগণের পাশে দাঁড়াতে সপ্তাহব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে লিফলেট বিতরণ, বিনামূল্যে প্রতিষেধক বিতরণ, ফগার মেশিনে ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বাদ আসর আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ এই কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার বক্তব্যে বলেন, সরকারে না থাকলেও জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হবে।

ডেঙ্গু মহামারি থেকে রক্ষা পেতে গণসচেতনতাকে সবচেয়ে জরুরি উল্লেখ করে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে একটি বিশেষ সচেতনতামূলক লিফলেট তৈরি করা হয়েছে। এই লিফলেটে ডেঙ্গুর বিস্তার, লক্ষণ এবং প্রতিরোধে করণীয় বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যা নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে বিস্তৃতভাবে বিতরণ করা হবে।

এছাড়া এডিস মশার প্রজনন বন্ধে বাড়ির আশপাশ, নালা-নর্দমা ও ফুলের টব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্দেশ্যে ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে গৃহস্থালির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতার নানাবিধ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।

সমাজ কল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মো জাকির হোসাইন, কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, হাফেজ আব্দুল মোমিন সহ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন