নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৩, ৫ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম লাভলু সোমবার বিকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোঃ নুরুল ইসলাম লাভলু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, মরহুম মোঃ নুরুল ইসলাম লাবলু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি কাশিপুর বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

আনিসুল ইসলাম সানি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

আনিসুল ইসলাম সানি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যেন তিনি মরহুম মোঃ নুরুল ইসলাম লাভলুকে জান্নাত নসীব করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন