নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সামনে মহানগর যুবদল কমিটি, সাগরকে নিয়ে আ’লীগ দোসরদের অপপ্রচার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৭, ৬ অক্টোবর ২০২৬

সামনে মহানগর যুবদল কমিটি, সাগরকে নিয়ে আ’লীগ দোসরদের অপপ্রচার

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে সাবেক সফল সভাপতি বর্তমান মহানগর যুবদলের অন্যতম নেতা এড. রাকিবুর রহমান সাগরকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে আওয়ামীলীগ দোসররা।

এদিকে যুবদলের নেতাকর্মীরা বলছেন, এড. রাকিবুর রহমান সাগর একটি ব্রান্ড সেই ব্যান্ড কে সহজে ধমানো যাবেনা। স্বৈরাচার আওয়ামীলীগ আমলে এড: রাকিবুর রহমান সাগর ছিলো আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আতংক।

আওয়ামীলীগের সিদ্ধিরগঞ্জের বাঘা বাঘা নেতারা এড: রাকিবুর রহমান সাগরকে ধমাতে পারে নি, সেই এড: রাকিবুর রহমান সাগরকে ধমাতে এখন নতুন করে ষড়যন্ত্র মেতে উঠেছে আওয়ামীলীগ দোসররা, সামনে মহানগর যুবদলের কমিটি এই জন্যই আওয়ামীলীগ দোসররা উঠেপড়ে লেগেছে এড: রাকিবুর রহমান সাগরের পিছনে, তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে না দেওয়ার লক্ষ্যেই একটি মহল তাকে এই মিথ্যা অপরাধে জড়ানোর চেষ্টা করছে।

এড: রাকিবুর রহমান সাগর আওয়ামীলীগের ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছে, সব সময় মাঠেই ছিলেন।আজ যখন দল ও রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সময় এসেছে, তখনই এড: রাকিবুর রহমান সাগরকে ঘায়েল করার চেষ্টা চলছে, সাগরের বিরুদ্ধে ষড়যন্ত্র কওে দমানো যাবে না কারন  সাগরের রাজনীতি হচ্ছে সাধারন মানুষকে নিয়ে এবং তৃনমূলের নেতাকর্মীদের নিয়ে।নেতাকর্মীরা বলেন এড: সাগর কখনোই মানুষের কল্যাণের বাইরে গিয়ে কোনো কাজ করেন নি। 

এড: সাগরের শক্তি হচ্ছে নারায়ণগঞ্জবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা, কোনো ভিত্তিহীন নিউজ বা অপচেষ্টা এড: সাগরকে রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সত্যেও জয় হবেই। এদিকে, এড: সাগরের বিরুদ্ধে মিথ্যা নিউজের খবর ছড়িয়ে পড়লে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তার সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনুসারীরা এই নিউজকে উদ্দে’শ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানাচ্ছেন।সমর্থকদের দাবি, বিগত সরকারের আমলে ভয়াবহ ঝুঁকি নিয়েও এড: সাগর রাজপথ ছাড়ে নি। সেই ত্যাগী নেতাকে এখন নিজ দলের শাসনামলে বা রাজনৈতিক পটপরিবর্তনের সময় মিথ্যা অপপ্রচার করা। অত্যন্ত দুর্ভাগ্যজনক।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন