নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ঢাকা বিভাগ (উত্তর) এর সহ সাংগঠনিক সম্পাদক শওকত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫১, ২৩ অক্টোবর ২০২৬

ঢাকা বিভাগ (উত্তর) এর সহ সাংগঠনিক সম্পাদক শওকত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে ঢাকা বিভাগ (উত্তর) এর সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি দলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দিন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। তাঁদের পরেই ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আব্দুল্লাহ আল আমিনকে। এর আগে তিনি দলটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন