নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মোফাজ্জল আনোয়ারের বহিস্কার আদেশ প্রত্যাহার, স্থপদে বহাল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৫, ২৫ অক্টোবর ২০২৬

মোফাজ্জল আনোয়ারের বহিস্কার আদেশ প্রত্যাহার, স্থপদে বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে কেন্দ্রীয় যুবদল।

‎‎রোববার (২৫ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের জন্য মোফাজ্জল হোসেন আনোয়ারের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্থপদে বহাল করা হয়েছে।

‎‎কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের বহিস্কার আদেশ প্রত্যাহার ও স্থপদে বহালের বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন